মুরারইয়ের জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার
বীরভূম, ২০ এপ্রিল (হি.স.): বীরভূমের মুরারইয়ের প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে সোমবার খান ক্রিকেট মাঠে জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন, বিজেপি আগামিদিনে সব লুটে নেবে। তাই তারা এখন ফর্ম
মুরারইয়ের জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার


বীরভূম, ২০ এপ্রিল (হি.স.): বীরভূমের মুরারইয়ের প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে সোমবার খান ক্রিকেট মাঠে জনসভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি বিজেপিকে নিশানা করেন। বলেন, বিজেপি আগামিদিনে সব লুটে নেবে। তাই তারা এখন ফর্ম পূরণ করাচ্ছে। এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কেউ নিজের তথ্য দেবে না। তিনি আরও বলেন, বীরভূমের এক নেতা কয়লা থেকে কোটি কোটি টাকা করেছে। মমতার দাবি, সৌজন্যের জন্য এখনও নাম জানাননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়াকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুরারইয়ের সভা থেকে মমতা বলেন, এসপিজিকে দিয়ে ঝালমুড়ি তৈরি করিয়ে রেখেছে। দোকানের ভিতরে ক্যামেরা ফিট করা আছে। প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকার নোট থাকে? সব নাটক! মোদীর নাম না করে মমতা আরও বলেন, কখনও গুহায় চলে যান, কখনও বলেন আমি চা-ওয়ালা!

মমতা এও বলেন, অনেককে গ্রেফতার করা হতে পারে। সোমবার মুরারইয়ের খান ক্রিকেট মাঠে জনসভায় এমনই আশঙ্কার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি এর মধ্যে একটি সূত্রে থেকে একটি তালিকা পেয়েছেন। এ নিয়ে আদালতে যাবে তৃণমূল, জানালেন মমতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande