জবরদখল ও অস্বাভাবিক পুরকরের প্রতিবাদ, বিধানসভা নির্বাচনে ‘নোটা’-তে ভোট দেবেন বাড়িওয়ালারা
​কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে গৃহমালিকদের সংগঠন ‘নোটা’ -তে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত জমি, বাড়ি এবং দোকান জবরদখল হওয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। কলকাতা শহর জুড়েই এ ধরনের একাধিক ঘটনা ঘটছে। একই সঙ্গে অস্বাভাবিক হারে পু
প্রেস ক্লাব, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে


​কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনে গৃহমালিকদের সংগঠন ‘নোটা’ -তে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত জমি, বাড়ি এবং দোকান জবরদখল হওয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। কলকাতা শহর জুড়েই এ ধরনের একাধিক ঘটনা ঘটছে। একই সঙ্গে অস্বাভাবিক হারে পুরকর বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বাড়িওয়ালারা এবার ‘নোটা’-তে ভোট দেবেন বলে ঘোষণা করেছেন।

​সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ‘দ্য ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সুকুমার রক্ষিত। এদিন তিনি বলেন, কলকাতা মহানগরে এই জবরদখলের প্রবণতা সবচেয়ে বেশি। তবে গ্রামবাংলা তথা মফস্বল শহরগুলিতেও এই বিপত্তি রয়েছে। বিশেষ করে পুরসভা এলাকাগুলিতে এই সমস্যা চরমে পৌঁছেছে। সাধারণ নাগরিক তথা ভোটারদের স্বার্থে এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই সংগঠন এই সংহতির বার্তা দিয়েছে।

​এই উদ্ভূত সমস্যার সমাধানে কলকাতার মহানাগরিক তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। উল্লেখ্য, ওই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ছয় হাজার। তবে কলকাতা ছাড়িয়ে জেলাগুলি মিলিয়ে এই সংখ্যা প্রায় ১৫ হাজারের কাছাকাছি। তাঁদের প্রত্যেককেই এবার ‘নোটা’-তে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande