রানিবাঁধের সভা থেকে সুভাষ সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের, মোদীর গ্যারান্টিকে বললেন ‘জিরো ওয়ারেন্টি’
বাঁকুড়া, ২০ এপ্রিল (হি. স.) : বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভার পরদিনই পালটা প্রচারে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রানিবাঁধের জনসভা থেকে তিনি বিজেপি এবং বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে তীব্র আক্রমণ শানান
রানিবাঁধের সভা থেকে সুভাষ সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের, মোদীর গ্যারান্টিকে বললেন ‘জিরো ওয়ারেন্টি’


বাঁকুড়া, ২০ এপ্রিল (হি. স.) : বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভার পরদিনই পালটা প্রচারে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রানিবাঁধের জনসভা থেকে তিনি বিজেপি এবং বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে তীব্র আক্রমণ শানান।

এদিন অভিষেক বলেন, “গত ৫ বছরে এলাকার জন্য কী কাজ করেছেন সুভাষ সরকার? যদি একটিও উন্নয়নমূলক কাজ দেখাতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।” প্রধানমন্ত্রীর ‘গ্যারান্টি’ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন, এটাই গ্যারান্টি। আর মোদীর গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।” কেন্দ্রের বঞ্চনার পাল্টা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনার সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি।

কুড়মী সম্প্রদায় নিয়ে মোদীর করা মন্তব্যের জবাবে অভিষেক বলেন, “আমরা কুড়মী উন্নয়ন পর্ষদ গঠন করে তাঁদের জন্য কাজ করছি।” জঙ্গলমহলের কেচন্দা সেতু থেকে শুরু করে আইটিআই ও মডেল স্কুলের মতো উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি দাবি করেন, তৃণমূল প্রার্থী জয়ী হলে আগামীর উন্নয়ন হবে দ্বিগুণ। মঙ্গলবার বড়জোড়ার গঙ্গাজলঘাঁটিতে ফের সভা করবেন অভিষেক

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande