তমলুকের সাংসদকে ঘিরে ‘নিখোঁজ’ পোস্টার, পূর্ব পাঁশকুড়ায় রাজনৈতিক চাঞ্চল্য
পূর্ব পাঁশকুড়া, ২০ এপ্রিল (হি. স.):-বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়াল তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে ঘিরে ‘নিখোঁজ’ পোস্টার পড়াকে কেন্দ্র করে। জশাড় গ্রাম ও সংলগ্ন জশাড় ব্
পোষ্টার বিতর্ক


পূর্ব পাঁশকুড়া, ২০ এপ্রিল (হি. স.):-বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়াল তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে ঘিরে ‘নিখোঁজ’ পোস্টার পড়াকে কেন্দ্র করে। জশাড় গ্রাম ও সংলগ্ন জশাড় ব্রিজ এলাকায় রাতের অন্ধকারে একাধিক পোস্টার পড়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা ছিল ‘মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’।স্থানীয়দের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মাইতি-র সমর্থনে প্রচারে সাংসদকে একবারও দেখা যায়নি। সেই কারণেই এই পোস্টার পড়েছে বলে জল্পনা ছড়িয়েছে। যদিও পোস্টারে কারা এই বার্তা দিয়েছে, তা স্পষ্ট নয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সোমবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজি কটাক্ষ করে বলেন, লোকসভা ভোটে জেতার পর থেকে এলাকায় সাংসদের উপস্থিতি প্রায় চোখে পড়েনি এবং উন্নয়নের ছাপও দেখা যায়নি।অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত মাইতি এই পোস্টার পড়াকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি জানান, সাংসদ শারীরিকভাবে অসুস্থ থাকলেও সম্প্রতি একটি সভায় উপস্থিত ছিলেন এবং সময় থাকলে প্রচারেও আসতে পারেন।ঘটনাকে ঘিরে এলাকায় জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande