কুলপি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে ঢোলায় বর্ণাঢ্য বাইক মিছিল
ঢোলাহাট, ২০ এপ্রিল (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের পারদ ক্রমশ চড়ছে। সোমবার দলীয় প্রার্থী বর্ণালী ধারার সমর্থনে ঢোলা অঞ্চলে এক বর্ণাঢ্য বাইক মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ​দলীয় সূত্রে
ঢোলাহাটে ভোট প্রচারে বর্ণ লীরধীথ


ঢোলাহাট, ২০ এপ্রিল (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের পারদ ক্রমশ চড়ছে। সোমবার দলীয় প্রার্থী বর্ণালী ধারার সমর্থনে ঢোলা অঞ্চলে এক বর্ণাঢ্য বাইক মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

​দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ঢোলাহাট বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন কয়েকশো কর্মী-সমর্থক। সেখান থেকেই শুরু হয় মিছিলটি। দলীয় পতাকা হাতে শতাধিক বাইক নিয়ে মিছিলটি ঢোলাহাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাবুপাড়া মোড় এবং পশ্চিম ঢোলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডেই শেষ হয়।

​এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ঢোলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জহির উদ্দিন আহমেদ। এছাড়াও মিছিলে শামিল হয়েছিলেন মোজাফফর হোসেন খান, আসলাম নাইয়া (বাবলু), রিয়াজ লস্কর, হোসেন কয়াল-সহ ব্লক ও বুথ স্তরের একাধিক নেতৃবৃন্দ। নির্বাচনের ঠিক আগে এই বাইক মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, মিছিল ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এলাকায় শাসক দলের পাল্লা ভারী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande