(সংশোধন) তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপালের
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় কাট্টানারপট্টি''তে এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় কমপক্ষে ৬ জন জখম। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে। সোমবার মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় একাধি
(সংশোধন) তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে ২১ জনের মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপালের


কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় কাট্টানারপট্টি'তে এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় কমপক্ষে ৬ জন জখম। তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে। সোমবার মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক জীবন্ত মানুষের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। লোকভবন থেকে এদিন শোকপ্রকাশ করেছেন রাজ্যপালের সচিবালয় সূত্রেই তা জানা গিয়েছে। মৃতদের পরিবারের প্রতি একদিকে শোক প্রকাশ ও অন্যদিকে সহমর্মিতার বার্তা জানানো হয়েছে। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি এক্স হ্যান্ডেলে এক বার্তায় সোমবার লিখেছেন যে - তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাট্টানারপট্টি গ্রামে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত / সোনালি

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande