“বিরোধীরা যেভাবে এটাকে নিজেদের জয় বলে মনে করছে তা দুঃখজনক”, দাবি শশীর
কলকাতা, ২০ এপ্রিল (হি স)। “আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হয়ে যেভাবে মহিলা সংরক্ষণ বিলটিকে আটকে দিতে চেয়েছেন। বিরোধীরা যেভাবে এটাকে নিজেদের জয় বলে মনে করছে তা অত্যন্ত দুঃখজনক।” সোমবার এই মন্তব্য করেন বিজেপি-র রাজ
“বিরোধীরা যেভাবে এটাকে নিজেদের জয় বলে মনে করছে তা দুঃখজনক”, দাবি শশীর


কলকাতা, ২০ এপ্রিল (হি স)। “আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হয়ে যেভাবে মহিলা সংরক্ষণ বিলটিকে আটকে দিতে চেয়েছেন। বিরোধীরা যেভাবে এটাকে নিজেদের জয় বলে মনে করছে তা অত্যন্ত দুঃখজনক।” সোমবার এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী।

সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল কেন্দ্রে বিজেপির নিয়ে আসা নারী সংরক্ষণ বিলটি পাশ করার বিষয়ে তৃণমূলের বিরোধিতা। সেখানে শশী অগ্নিহোত্রী জানান, আজ সমগ্র দেশজুড়ে শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীরাই নয় সারা দেশের মহিলারা, নারী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের এই আচরণের প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন নারী বিরোধী দলগুলোর মুখোশ খুলে গেল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande