ফিফা বিশ্বকাপ ২০২৬: ইরান খেলবে, আশ্বাস ফিফা সভাপতির
নিউ ইয়র্ক, ১৬ এপ্রিল (হি.স.): ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত থাকা সত্ত্বেও বিশ্বকাপে ইরান “অবশ্যই” অংশগ্রহণ করবে। ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, যদিও যুক্তরাষ্ট্র ও ই
ফিফা বিশ্বকাপ ২০২৬: ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, ইরান টুর্নামেন্টে খেলবে


নিউ ইয়র্ক, ১৬ এপ্রিল (হি.স.): ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত থাকা সত্ত্বেও বিশ্বকাপে ইরান “অবশ্যই” অংশগ্রহণ করবে।

ইনফান্তিনো বলেছেন, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, যদিও যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিমান হামলার পর থেকে দেশটির অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইনফান্তিনো এও বলেছেন, “আমরা আশা করি যে ততদিনে পরিস্থিতি অবশ্যই শান্তিপূর্ণ হবে। কিন্তু ইরানকে আসতেই হবে। অবশ্যই, তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রা খেলতে চায়।”

দুই সপ্তাহ আগে তুরস্কের আন্তালিয়ায় ইরানের জাতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইনফান্তিনো এবং বুধবার জানান যে তিনি মুগ্ধ হয়েছেন। বলেন,

“আমি তাদের খেলা দেখতে গিয়েছিলাম। তারা বেশ ভালো একটি দল”। সেই সঙ্গে ফিফা সভাপতি বলেছেন, “তারা সত্যিই খেলতে চায়, তাদের খেলা উচিত। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত।”

ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে গ্রুপ পর্বের দুটি এবং সিয়াটলে ইরানের একটি ম্যাচ খেলার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande