আন্তঃ জেলা অনূর্ধ্ব - ১৪ : মেয়েদের একদিনের ক্রিকেটে জিতল কোচবিহার, হাওড়া ও চন্দননগর
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৪ মেয়েদের শনিবার একদিনের টুর্নামেন্টে একাধিক খেলায় একতরফা ফল হয়েছে। মেদিনীপুরের খেলায় - বর্ধমান ৩১.৫ ওভারে ১০১ অলআউট হলেও সহজ লক্ষ্য তাড়া করে ১৭.১ ওভারে ২ উইকেটে জিতে নেয় হাওড়া। ৪২ বলে
আন্তঃ জেলা অনূর্ধ্ব - ১৪ : মেয়েদের একদিনের ক্রিকেটে জিতল কোচবিহার, হাওড়া ও চন্দননগর


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) ইন্টার ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৪ মেয়েদের শনিবার একদিনের টুর্নামেন্টে একাধিক খেলায় একতরফা ফল হয়েছে। মেদিনীপুরের খেলায় - বর্ধমান ৩১.৫ ওভারে ১০১ অলআউট হলেও সহজ লক্ষ্য তাড়া করে ১৭.১ ওভারে ২ উইকেটে জিতে নেয় হাওড়া। ৪২ বলে ৪৩ রান ও ২০ রানে একজোড়া উইকেট তুলে নিয়ে নজর কাড়ে অস্মিতা মাহাতো। জলপাইগুড়িতে ঘরের মাঠেই মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় জলপাইগুড়ি, এর জবাবে ১০ ওভারে ২ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে চন্দননগর। ৩-৮ স্পেলে দাপট দেখায় অশ্মিতা সাহা। হুগলিতে কোচবিহারের ১২২/৯-এর জবাবে হুগলি ৮৮ রানে শেষ করে। ৩৪ রানে জয় পেল কোচবিহার। এই খেলায় ১৪ রান করার পাশাপাশি ৬-১৬ নিয়ে ম্যাচের সেরা হয়েছে - পিয়ালি রায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande