শক্তি আরাধনায় গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাট বিধানসভার কাটালি এলাকায় অবস্থিত কণ্টক হারি কালী মন্দিরে বুধবার রাতে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝি। নির্বাচনের প্রাক্কালে এই পুজোকে কেন্দ্র করে এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা
মধ্যরাতে শক্তি আরাধনায় নির্মল মাঝি


আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): হুগলির গোঘাট বিধানসভার কাটালি এলাকায় অবস্থিত কণ্টক হারি কালী মন্দিরে বুধবার রাতে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝি। নির্বাচনের প্রাক্কালে এই পুজোকে কেন্দ্র করে এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মন্দিরে পৌঁছে তিনি প্রথমে দেবীর আরাধনা করেন এবং পরে বিশেষভাবে শক্তি আরাধনার মন্ত্র উচ্চারণ করেন। স্থানীয় বাসিন্দারাও এই পুজোয় অংশ নেন।

নির্মল মাঝি জানান, মানুষের আশীর্বাদ এবং মা কালীর কৃপা নিয়েই তিনি এগিয়ে যেতে চান। আসন্ন নির্বাচনে জয়ের জন্য তিনি দেবীর কাছে প্রার্থনা করেন এবং এলাকার শান্তি ও উন্নতির কামনা করেন। এই পুজোকে কেন্দ্র করে কাটালি এলাকায় উৎসবের আবহ তৈরি হয়, পাশাপাশি রাজনৈতিক মহলেও এদিনের এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande