৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যে গোলাপ সুন্দরী
আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): খানাকুলে পরিবেশ সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ‘গোলাপ সুন্দরী’ খ্যাত প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। মাঝ ডিহা প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক সারা বছরই বিভিন্ন বহুরূপীর সাজে সেজে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দ
গাছ উপহার দিচ্ছেন গোলাপ সুন্দরী


আরামবাগ, ১৬ এপ্রিল (হি.স.): খানাকুলে পরিবেশ সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ‘গোলাপ সুন্দরী’ খ্যাত প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। মাঝ ডিহা প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক সারা বছরই বিভিন্ন বহুরূপীর সাজে সেজে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। কখনও তিনি পরিবেশ রক্ষার কথা বলেন, কখনও বা সামাজিক বার্তা পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে। এবার তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন। পঞ্চাশ হাজার গাছ লাগানোর লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় ক্লাব ‘শসা পতায়’-এর হাতে ৫০টি গাছ তুলে দেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু গাছ লাগানোর আহ্বানই জানাননি, বরং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন।

দেবাশীষ বাবু জানান, “প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, তাই প্রকৃতিকে বাঁচানো আমাদের দায়িত্ব। ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ দেখায়।” তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ও ক্লাব সদস্যরা। নববর্ষে এমন সবুজ উপহার নিঃসন্দেহে এক নতুন দিশা দেখাল খানাকুলবাসীকে। পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও মানুষকে উদ্বুদ্ধ করবে বলেই মনে করছেন সকলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande