মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেফতার
মালদা, ১৭ এপ্রিল (হি.স.): ভোটের মুখে মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল রেল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে রেল পুলিশ এই দুজন বাংলাদেশিকে গ্রেফতার করে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম
মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি গ্রেফতার


মালদা, ১৭ এপ্রিল (হি.স.): ভোটের মুখে মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল রেল পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনা। মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে রেল পুলিশ এই দুজন বাংলাদেশিকে গ্রেফতার করে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মহম্মদ সোনি এবং সফিকুল আলম। ধৃতদের থেকে রেল পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও জামালপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর রেল পুলিশের দাবি, কালিয়াচকের সীমান্ত দিয়ে লাইন ম্যানের সাহায্যে এ পারে আসে তারা দুজনে। শুক্রবার ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande