
আগরতলা, ১৮ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট গণনা শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। মোট ১৭টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় গণনা চলছে। প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। তারপর ইভিএম।
ভোট গণনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, সেজন্য জেলা প্রশাসনকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র আওতায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ