তেলিয়ামুড়ায় কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু, ৬ রাউন্ডে সম্পন্ন হবে প্রক্রিয়া
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে শুক্রবার ১১ নং তেলিয়ামুড়া-মহারানীপুর কেন্দ্রের ভোট গণনা কড়া নিরাপত্তা ব্যবস্থার
তেলিয়ামুড়ায় ভোট গণনা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে শুক্রবার ১১ নং তেলিয়ামুড়া-মহারানীপুর কেন্দ্রের ভোট গণনা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল ঠিক আটটা থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসক (এসডিএম) কার্যালয়ে এই গণনা কার্যক্রম শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো গণনা প্রক্রিয়াটি মোট ৬টি রাউন্ডে সম্পন্ন করা হবে। প্রতিটি রাউন্ডে নির্ধারিত নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ধাপে ধাপে ভোট গণনা চলছে। গণনার জন্য মোট ৮টি টেবিল স্থাপন করা হয়েছে এবং প্রতিটি টেবিলে প্রশিক্ষিত কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

গণনা কেন্দ্রকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনীর জওয়ান। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো চত্বরকে সুরক্ষা বলয়ে আবদ্ধ রাখা হয়েছে। পাশাপাশি, গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত প্রার্থী, এজেন্ট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ধাপে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনও অনিয়ম না ঘটে।

এদিকে, ভোট গণনাকে ঘিরে রাজনৈতিক মহল যেমন উৎসাহী, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে দ্রুতই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande