অজয় ঘোষ মেমোরিয়াল ক্রিকেট: জয়ী কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নজর কাড়লেন অর্ক ও সালমান
কলকাতা, ১৮ এপ্রিল ( হি. স.) : সিএবি পরিচালিত অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্টে শনিবার দুটি ম্যাচে রোমাঞ্চকর ফলাফল লক্ষ্য করা গেল। এদিন শান্তিনিকেতনের সেরসা গ্রাউন্ড এবং কল্যাণীর বিসিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় যথাক্রমে জয়লাভ করেছে কলকাতা বিশ্ববিদ্
অজয় ঘোষ মেমোরিয়াল ক্রিকেট: জয়ী কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নজর কাড়লেন অর্ক ও সালমান


কলকাতা, ১৮ এপ্রিল ( হি. স.) : সিএবি পরিচালিত অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্টে শনিবার দুটি ম্যাচে রোমাঞ্চকর ফলাফল লক্ষ্য করা গেল। এদিন শান্তিনিকেতনের সেরসা গ্রাউন্ড এবং কল্যাণীর বিসিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় যথাক্রমে জয়লাভ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

শান্তিনিকেতনের সেরসা গ্রাউন্ডে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ২৪৩ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে। তবে এই বড় লক্ষ্যমাত্রাও বিশ্বভারতী রক্ষা করতে পারেনি। কলকাতা বিশ্ববিদ্যালয় পাল্টা ব্যাট করতে নেমে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ৩২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন সালমান আহমেদ; তিনি বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬৯ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

অন্য ম্যাচে, কল্যাণীর বিসিএ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। প্রথমে ব্যাট করে বর্ধমান বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওভারে ২৬৮ রান সংগ্রহ করে (৮ উইকেট)। জবাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ৩৯.৩ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে জয় সুনিশ্চিত করে। ১২২ বলে ১০৭ রানের অনবদ্য শতরান করে ম্যাচের নায়ক হন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্ক দাস।

দুই ম্যাচেই ব্যাটারদের দাপটে বড় রান তাড়া করে জয়ের নজির গড়ল দুই বিশ্ববিদ্যালয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande