
করাচি, ১৮ এপ্রিল(হি.স.): আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার নির্বাচকরা পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী সরফরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আর বাঁ–হাতি ব্যাটসম্যান শান মাসুদ টেস্ট দলের নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবেন এবং দলে থাকা অন্য অভিজ্ঞ ব্যাটসম্যানরা হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। প্রথম টেস্টটি ৮ থেকে ১২ মে ঢাকায় এবং দ্বিতীয় টেস্টটি ১৬ থেকে ২০ মে সিলেটে অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(ডব্লিউটিসি) অংশ, যেখানে গত অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ১-১ ড্র করার পর পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে।
পাকিস্তান স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল হক, খুররম শাহজাদ, মহম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মহম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি