আইপিএলে শনিবার আরসিবি মুখেমুখি ডিসির
বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : শনিবার বেঙ্গালুরুর এম. চিন্না স্বামী স্টেডিয়ামে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলবে। বেঙ্গালুরু পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে, অন্যদিকে দিল্লি দুটি করে ম্যাচ জিতেছে ও
আইপিএলে আজ আরসিবি মুখেমুখি ডিসির, দেখে নিন দু দলের রেকর্ড


বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : শনিবার বেঙ্গালুরুর এম. চিন্না স্বামী স্টেডিয়ামে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলবে। বেঙ্গালুরু পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে, অন্যদিকে দিল্লি দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ২০২৫ মরসুমে এই দুটি দল দুইবার মুখোমুখি হয়েছিল, যেখানে দুটি দলই একবার করে জিতেছে। ডিসি প্রথম ম্যাচে ছয় উইকেটে এবং আরসিবি দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জয়লাভ করেছে। ম্যাচটি বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে।ম্যাচের টস হবে বিকেল ৩:০০ টায়।

আইপিএলে আরসিবি বনাম ডিসি-র মুখোমুখি রেকর্ড:

**খেলা ম্যাচের সংখ্যা: ৩১টি

**আরসিবি জিতেছে: ২০টি

**ডিসি জিতেছে: ১২টি

**কোনও ফলাফল নেই: ১টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande