মহিলা ক্লাব ক্রিকেট - মহমেডান স্পোর্টিং ক্লাব ও সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন জয়ী
কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি-র তরফেও পরিচালিত মহিলা ক্লাব ক্রিকেট লিগের মূল পর্বে শনিবারের দুই খেলাতেই ব্যাটিং এর দাপট বজায় রাখল। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে ইস্টবেঙ্গল ক্লাব ৪৩ ওভারে ১৭৩ রানে অলআ
মহিলা ক্লাব ক্রিকেট - মহমেডান স্পোর্টিং ক্লাব ও সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন জয়ী


কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল সংক্ষেপে সিএবি-র তরফেও পরিচালিত মহিলা ক্লাব ক্রিকেট লিগের মূল পর্বে শনিবারের দুই খেলাতেই ব্যাটিং এর দাপট বজায় রাখল। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে ইস্টবেঙ্গল ক্লাব ৪৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়েছে। এর জবাবে ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়েছে তাদের। ১৭৪ তুলে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ৩৮ বলে ৫৪ রান করে ম্যাচের সেরা হয়েছে ধারা গুর্জ্জর।অন্য খেলায় রাজস্থান গ্রাউন্ডে এদিন আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব ৪৫ ওভারে - ৯/২০০ রান তোলে। জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে ২ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে ৮ উইকেটে সালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন জিতেছে। ১১৩ বলে ৯৫ রানে অপরাজিত শ্রেয়া কুমারী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande