মঙ্গলবার এসআরএইচ বনাম ডিসি ম্যাচ
হায়দরাবাদ , ২১ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে । মুখোমুখি লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদ বর্তমানে দিল্লি ক্যাপিটালসের চেয়ে সামান্য এগিয়ে আছে। দু
আজ এসআরএইচ বনাম ডিসি ম্যাচ, দেখে নিন মুখোমুখি রেকর্ড


হায়দরাবাদ , ২১ এপ্রিল (হি.স.) : মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে । মুখোমুখি লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদ বর্তমানে দিল্লি ক্যাপিটালসের চেয়ে সামান্য এগিয়ে আছে। দুটি দল এখন পর্যন্ত ২৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে এসআরএইচ ১৩ বার, ডিসি ১২ বার জিতেছে এবং একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। গত বছর দুই দল দু'বার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে প্রথম ম্যাচে ডিসি জয়ী হয়েছে। আর দ্বিতীয় ম্যাচটিতে কোনো ফলাফল হয়নি।

মুখোমুখি পরিসংখ্যান:

**খেলা ম্যাচের সংখ্যা- ২৬টি

**এসআরএইচ- ১৩টি

**ডিসি- ১২টি

**ফলাফল হয়নি- ১টি।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে। টস হবে সন্ধ্যা ৭টায়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande