
তাসখন্দ, ২১ এপ্রিল (হি.স.) : উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ২০২৭ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে। যার ফলে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি প্রথমবারের মতো উজবেকিস্তান ও মধ্য এশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে।
ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স (ডব্লিউপিএ) মঙ্গলবার এই ঘোষণা দিয়ে নিশ্চিত করেছে যে, বিশ্বের বৃহত্তম একক প্যারা ক্রীড়া প্রতিযোগিতাটি ২০২৭ সালের জুন মাসে অলিম্পিক সিটির প্রধান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাশখন্দ ২০২৭ হবে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৩-তম আসর এবং দোহা ২০১৫, দুবাই ২০১৯, কোবে ২০২৪ ও নয়াদিল্লি ২০২৫-এর পর এটি পঞ্চমবারের মতো এশিয়ায় আয়োজিত হতে যাচ্ছে।
১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ১,৩০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। যদিও ইভেন্টের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি, তবে এই কর্মসূচিতে প্যারালিম্পিক গেমসের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তত ১৬৪টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি