অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের হার ১ - ৫ গোলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে
কলকাতা ২১ এপ্রিল (হি. স.) : সংযুক্ত আরব আমিরশাহির কাছে ৫ - ১ ব্যবধানে খেলায় হার। ভারতের একমাত্র গোলদাতা - ১ (ডালালমুয়ন গাংটে ৮৯'')। মঙ্গলবার থাইল্যান্ডের সামুত প্রাকানের উইন্ডমিল ফুটবল ক্লাবে অনুষ্ঠিত দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয়টিতেও সংযু
থাইল্যান্ডে ভারতীয় দলের খেলোয়াড়রা গ্রুপ ফটো


কলকাতা ২১ এপ্রিল (হি. স.) : সংযুক্ত আরব আমিরশাহির কাছে ৫ - ১ ব্যবধানে খেলায় হার। ভারতের একমাত্র গোলদাতা - ১ (ডালালমুয়ন গাংটে ৮৯')। মঙ্গলবার থাইল্যান্ডের সামুত প্রাকানের উইন্ডমিল ফুটবল ক্লাবে অনুষ্ঠিত দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয়টিতেও সংযুক্ত আরব আমির শাহির কাছে ১-৫ ব্যবধানে পরাজিত হল ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ দল।ম্যাচের তৃতীয়, ষষ্ঠ, ১৩তম, ২২তম এবং ৫২তম মিনিটে পরপর গোল করে আমিরশাহি। এদিকে, ভারতের হয়ে একমাত্র সান্ত্বনা সূচক গোলটি করেন ডালালমুয়ন গাংটে, ম্যাচের ৮৯তম মিনিটে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ভারত।

প্রসঙ্গতঃ আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ (সৌদি আরব ২০২৬) প্রস্তুতির অঙ্গ হিসেবে এই প্রীতি ম্যাচ দু’টি খেলছে ভারত ও আমিরশাহি। এশিয়ান কাপের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্লু কোল্টস, প্রতিপক্ষ কাতার - আগামী ২৫ ও ২৮ এপ্রিল, খেলা রয়েছে দোহায়।

এশিয়ান কাপে গ্রুপ ডি-তে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৬ মে), উজবেকিস্তান (১০ মে) এবং ডিপিআর কোরিয়া (১৩ মে)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande