
লন্ডন, ২১ এপ্রিল (হি.স.): প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় পর নিশ্চিত হয়ে যায় উলভারহ্যাম্পটনের অবনমন। পাঁচ ম্যাচ বাকি থাকতেই নেমে যেতে হলো ওয়েস্ট মিডল্যান্ডসের ক্লাবটিকে। আট মরসুম পর দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে গেল তারা। গত মরসুমে প্রিমিয়ার লিগে ১৬ নম্বরে থাকা দলটি মরসুম শুরু করেছিল ভিতো পেরেইরার কোচিংয়ে। বাজে পারফরমেন্স–এর কারণে গত নভেম্বরে বরখাস্ত করা হয় এই পর্তুগিজ কোচকে। দায়িত্ব পান রব এডওয়ার্ডস। কিন্তু তিনিও ক্লাবের ভাগ্য বদলাতে পারেননি। ৩৩ ম্যাচে এখনও পর্যন্ত তাদের জয় মাত্র ৩টি। বাকি ম্যাচগুলোতে ৮ ড্র আর ২২ পরাজয়ে তাদের পয়েন্ট ১৭।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি