খুলে গেল বদ্রীনাথ মন্দিরও, চারধাম যাত্রা পুরোদমে শুরু
চামোলি, ২৩ এপ্রিল (হি.স.): চারধাম যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দিরের দরজা। এবার বদ্রীনাথ মন্দিরও খুলে দেওয়া হল পুণ্যার্থীদের জন্য। বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের জন্য খুলে
খুলে গেল বদ্রীনাথ মন্দিরও, চারধাম যাত্রা পুরোদমে শুরু


চামোলি, ২৩ এপ্রিল (হি.স.): চারধাম যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দিরের দরজা। এবার বদ্রীনাথ মন্দিরও খুলে দেওয়া হল পুণ্যার্থীদের জন্য। বৃহস্পতিবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। ফুল দিয়ে অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছিল মন্দির। বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বদ্রীনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিল বিশাল সংখ্যল ভক্তরা। জয় বদ্রী বিশাল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা, অক্ষয় তৃতীয়ার পবিত্র ওই দিনে খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। আর ২২ এপ্রিল, বুধবার খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। অবশেষে বৃহস্পতিবার খুলল বদ্রীনাথ মন্দির। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে। বদ্রীনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত হওয়ায় এবার পুরোদমে শুরু হয়ে গেল চারধাম যাত্রা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন বলেন, বদ্রীনাথ ধামের দ্বার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে চার ধাম যাত্রা সম্পূর্ণরূপে খুলে গেল। চার ধামের আশীর্বাদ এবং ভগবান বদ্রী বিশালের কৃপায় চার ধাম যাত্রা যেন নিরাপদ ও সুষ্ঠু হয়। যাত্রার নিয়মকানুন যেন মেনে চলা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande