পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের পুণ্য উদ্যমে ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের পুণ্য উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পরই এক্স
নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটারদের পুণ্য উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পরই এক্স মাধ্যমে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। তামিলনাড়ুর জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী আহ্বান জানান, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, আমি সমস্ত ভোটারকে গণতন্ত্রের এই পবিত্র কর্তব্যে উৎসাহের সঙ্গে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমি বিশেষ করে তামিলনাড়ুর যুবক-যুবতী এবং নারীদের রেকর্ড সংখ্যক ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande