ভোট দিলেন দীপা দাশমুন্সী
রায়গঞ্জ, ২৩ এপ্রিল (হি.স.) : কালিয়াগঞ্জ জিএসএফপি স্কুলে ৮৩ নম্বর বুথে ভোট দিলেন দীপা দাশমুন্সী ও তাঁর ছেলে। বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়ে দীপা বলেন, বাংলায় বেশ কয়েক বার নির্বাচন অশান্তির মধ্যে হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েকদিন ধরে মার্চ কর
ভোট দিলেন দীপা দাশমুন্সী


রায়গঞ্জ, ২৩ এপ্রিল (হি.স.) : কালিয়াগঞ্জ জিএসএফপি স্কুলে ৮৩ নম্বর বুথে ভোট দিলেন দীপা দাশমুন্সী ও তাঁর ছেলে। বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়ে দীপা বলেন, বাংলায় বেশ কয়েক বার নির্বাচন অশান্তির মধ্যে হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েকদিন ধরে মার্চ করায় শান্তিপূর্ণ ভোট আশা করছি। তবে বাংলার আইনশৃঙ্খলা যে অবস্থায় দাঁড়িয়েছে, তাতে সাধারণ মানুষ বাহিনীর উপর থেকে আস্থা হারিয়েছে। দলের রণকৌশল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা হয়তো রয়েছে, কিন্তু দেশজুড়ে কংগ্রেস আজ মানুষের কাছে বিকল্প শক্তি হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয়, বাংলার এই নির্বাচনেও তার প্রতিফলন স্পষ্ট দেখা যাবে।

অন্য দিকে, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। বৃহস্পতিবার তিনি ডিমডিমা টিজি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট দেন। ভোট দিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। শহরের সুনীতি অ্যাকাডেমি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande