ঘাটাল-চন্দ্রকোনায় মানবিক মুখ, বয়স্ক ভোটারদের সহায়তায় কেন্দ্রীয় বাহিনী ও বিএলও
ঘাটাল, ২৩ এপ্রিল (হি. স.) : ভোটের দিনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় উঠে এল মানবিকতার এক উজ্জ্বল ছবি। বিভিন্ন ভোটকেন্দ্রে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের বিশেষ সহায়তা করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বুথ লেভেল অফিসারদ
মনুষ্যত্ব


ঘাটাল, ২৩ এপ্রিল (হি. স.) : ভোটের দিনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকায় উঠে এল মানবিকতার এক উজ্জ্বল ছবি। বিভিন্ন ভোটকেন্দ্রে বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের বিশেষ সহায়তা করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বুথ লেভেল অফিসারদের (বিএলও)।দাসপুর বিধানসভার বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা ৮১ বছরের লতিকা রানী মাইতি, যিনি সম্প্রতি দুর্ঘটনায় পা ভেঙে হাঁটার ক্ষমতা হারিয়েছেন, তবুও ভোট দিতে টোটো করে বুথে পৌঁছান। বেলিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়ের ২৩ নম্বর বুথে তাঁকে কোলে তুলে ভিতরে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিএলও। শুধু তাই নয়, ভোটদান শেষে তাঁকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বুথে বয়স্ক ভোটারদের জন্য চেয়ার এনে বসার ব্যবস্থা করা, হাত ধরে বুথে পৌঁছে দেওয়ার মতো মানবিক উদ্যোগ চোখে পড়ে। এই ধরনের সহায়তায় খুশি ভোটারদের পরিবার-পরিজনরাও। ভোটের দিনে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের এই ভূমিকা প্রশংসিত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande