
জলপাইগুড়ি, ২৩ এপ্রিল (হি.স.): অসুস্থ ভোটারকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে সহায়তা করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বন্ধ রায়পুর চা বাগানের রায়পুর টি জি প্রাথমিক বিদ্যালয়ের ১৮/ ২০৩ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে। বন্ধ চা বাগানের এক শ্রমিক বিলাসী লোহার বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ ছিলেন। বাড়ির লোকেদের কাছে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। বাড়ির লোকেরা জানিয়েছেন, টোটোয় করে ভোট দিতে নিয়ে আসা হয়। অসুস্থ ভোটারকে দেখেই সহায়তা করতে এগিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। এগিয়ে আসেন প্রিসাইডিং অফিসারও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ