
কালচিনি, ২৩ এপ্রিল (হি.স.): কালচিনি বিধানসভার ৩৪ নম্বর বুথে ধীর গতিতে ভোট হওয়ার অভিযোগ। অনেক ক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এ নিয়ে ক্ষোভ জানান ভোটাররা। তাঁদের অভিযোগ, ঠিক ভাবে ইভিএম কাজ করছে না বলেই ধীর গতিতে ভোট হচ্ছে।
এদিকে, কালচিনি বিধানসভার ১১/৭১ নং বুথে সকাল ৯টার পর ভোটগ্রহণ শুরু হয় বলে অভিযোগ। এও অভিযোগ, প্রিসাইডিং অফিসার ছিল না এই বুথে। পরে নির্বাচন কমিশনের কর্মীরা অন্য এক ভোটকর্মীকে প্রিসাইডিং হিসেবে এই কেন্দ্রে বসিয়ে দিয়ে যায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ