
চেন্নাই, ২৩ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে এক দফাতেই হচ্ছে ভোট। ফল ঘোষণা ৪ মে। তামিলনাড়ুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪টি। মোট ৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ২৯১ জন ভোটার ২৩৪টি আসনের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচন করছেন। বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
তামিলনাড়ুতে গত বিধানসভা নির্বাচনে পালাবদল হয়। জয়ললিতার দল এআইএডিএমকে-কে হারিয়ে জয়ী হয় ডিএমকে। মুখ্যমন্ত্রী হন প্রয়াত এম করুণানিধির পুত্র এমকে স্ট্যালিন। এ বার সে রাজ্যে লড়়াই মূলত ডিএমকে-র নেতৃত্বাধীন জোট এবং এআইএডিএমকে-বিজেপির জোটের মধ্যে। তবে তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে আছে অভিনেতা-রাজনীতিক ‘থলপতি’ বিজয়ের দল টিভিকে-ও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ