সরকারি সম্পদের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ, নেপালে বাজেয়াপ্ত ৬২২টি সরকারি গাড়ি
কাঠমান্ডু, ২৯ এপ্রিল (হি.স.): সরকারি সম্পদের অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল নেপাল সরকার। অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল—এমন অভিযোগে ইতিমধ্যেই ৬২২টি সরকারি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, -এর প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই অভি
সরকারি সম্পদের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ, নেপালে বাজেয়াপ্ত ৬২২টি সরকারি গাড়ি


কাঠমান্ডু, ২৯ এপ্রিল (হি.স.): সরকারি সম্পদের অপব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল নেপাল সরকার। অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল—এমন অভিযোগে ইতিমধ্যেই ৬২২টি সরকারি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, -এর প্রধানমন্ত্রীর দফতরের উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যায়, আইন অনুযায়ী শুধুমাত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার বা তার ঊর্ধ্বতনদের সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি থাকলেও, নিম্নস্তরের বহু কর্মীও সরকারি গাড়ি ব্যবহার করছিলেন।

এর পরই সমস্ত মন্ত্রক, অধীনস্থ দফতর ও সাংবিধানিক সংস্থাগুলির কাছে ব্যবহৃত গাড়ির বিস্তারিত তথ্য চাওয়া হয়। সেই তথ্য খতিয়ে দেখে ২৩ এপ্রিল নির্দেশিকা জারি করে বেআইনি ব্যবহৃত গাড়ি অবিলম্বে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সরকারি মহলের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের আর্থিক চাপে খরচ কমানো এখন জরুরি। তাই জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য ব্যয় কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।

সরকার জানিয়েছে, এই অভিযান শুধু অপব্যবহার রোধ নয়, প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande