এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ: জাপান ভারতকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে
ব্যাংকক, ৩ এপ্রিল(হি.স.): বৃহস্পতিবার থাইল্যান্ডের পাথুম থানির থামাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে জাপানের কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হয়েছে ভারত । ইয়ং টাইগ্রেসরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ: জাপান ভারতকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে


ব্যাংকক, ৩ এপ্রিল(হি.স.): বৃহস্পতিবার থাইল্যান্ডের পাথুম থানির থামাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে জাপানের কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হয়েছে ভারত । ইয়ং টাইগ্রেসরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও, ১২ মিনিটে থোইবিসানা চানু তোইজামের আত্মঘাতী গোলে ভারত পিছিয়ে পড়ে। প্রথমার্ধে ইন্ডিয়ানরা স্কোরলাইন ০-১ ধরে রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয়রা গোলের মালা পরে। ম্যাচের ৫৪ মিনিটে মিকি কিমুরার গোলে জাপান ব্যবধান দ্বিগুণ করে। এরপর গোলের বন্যা বইয়ে দেয় জাপানীরা। দ্বিতীয় হাফের বাকি সময় টুকুতে নোয়া ফুকুশিমা, নাতসুমি তাগো, মিয়ু মাতসুনাগা এবং ইউরা হোন্ডা একটি করে গোল করে।

ভারত অস্ট্রেলিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে। দিনের শুরুতে অস্ট্রেলিয়া চাইনিজ তাইপেকে ৫-০ ব্যবধানে পরাজিত করে।

জোয়াকিম আলেক্সান্ডারসনের ভারত আগামী ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। তিনটি গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande