খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়নের খেতাব সহ সোনা জিতল বাংলা, ১-০ গোলে ছত্তিশগড়ের হার
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ঐতিহাসিক জয়। প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জিতে ইতিহাস গড়ল বাংলা। শুক্রবার ছত্তিশগড়ের রায়পুরের নিকট কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আয়োজক ছত্তিশগড়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয
চ্যাম্পিয়ন বাংলা দলের খেলোয়াড়দের


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ঐতিহাসিক জয়। প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জিতে ইতিহাস গড়ল বাংলা। শুক্রবার ছত্তিশগড়ের রায়পুরের নিকট কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আয়োজক ছত্তিশগড়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলার ফুটবলাররা।

এদিন ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলা। মাঝমাঠের দখল এবং সংগঠিত রক্ষণভাগের জোরে প্রতিপক্ষকে একাধিকবার চাপে ফেলে তারা। তবে প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন চাকু মান্ডি। সুচারু আক্রমণের শেষে তাঁর করা জয়সূচক একমাত্র গোলটি শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। গোলের পর ১-০ ব্যবধানে পিছিয়েও এদিন ছত্তিশগড় সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও বাংলার রক্ষণভাগ দৃঢ়ভাবে সেই আক্রমণ প্রতিহত করে।

ওই জয়ের ফলে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা প্রথম সোনার পদক জিতল। অন্যদিকে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোচ ও খেলোয়াড়রা। রাজ্যের ক্রীড়ামহলেও ফুটবলে এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে। নিঃসন্দেহে ইতিহাস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande