
কলকাতা, ৩ এপ্রিল (হি. স.) : বেঙ্গল ক্রিকেটে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলল সাম্প্রতিক নির্বাচনের ফলশ্রুতিতেই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সেন্টার অব এক্সেলেন্স (CoE) আয়োজিত বিভিন্ন উচ্চ-প্রদর্শন শিবিরে বাংলার একাধিক তরুণ ক্রিকেটার জায়গা করে নিয়েছে।
অনূর্ধ্ব - ১৯ বালকদের হাই - পারফরম্যান্স ক্যাম্পে নির্বাচিত হয়েছে রোহিত এবং অগস্ত্য শুক্লা। তাদের এই সুযোগ ভবিষ্যতের জন্য বড় মঞ্চ তৈরি করবে বলে ধারণা ক্রিকেট মহলের। অন্যদিকে, অনূর্ধ্ব-১৬ বালকদের এলিট ক্যাম্পে সুযোগ মিলল - রাজেশ মণ্ডল, সৌহার্দ্য নেউগি এবং ত্রিপর্ণা সামন্ত। বয়স কম হলেও তাদের প্রতিভা ইতিমধ্যেই নজর কেড়েছে নির্বাচকদের।
শুধু খেলোয়াড়ই নয়, কোচিং ও বিশ্লেষণ ক্ষেত্রেও বাংলার উপস্থিতি উল্লেখযোগ্য। অনূর্ধ্ব - ২৩ এমার্জিং মেন হাই-পারফরম্যান্স ক্যাম্পের বোলিং কোচ হিসেবে দায়িত্বে - সৌরাশিস লাহিড়ি। এর পাশাপাশি, অনূর্ধ্ব - ২৫ ক্যাম্পের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে - গৌতম সরকার।
সব মিলিয়ে, বাংলার ক্রিকেটে নতুন প্রজন্মের উত্থান নিঃসন্দেহে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত