দলীয় নীতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া উচিত, রাঘব প্রসঙ্গে বললেন মান
চন্ডীগড়, ৩ এপ্রিল (হি.স.): রাঘব চাড্ডা প্রসঙ্গে এবার মুখ খুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, দলীয় নীতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যসভায় উপনেতার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারণের বিষয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন,
দলীয় নীতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া উচিত, রাঘব প্রসঙ্গে বললেন মান


চন্ডীগড়, ৩ এপ্রিল (হি.স.): রাঘব চাড্ডা প্রসঙ্গে এবার মুখ খুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, দলীয় নীতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যসভায় উপনেতার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারণের বিষয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, এটা দলের স্বাভাবিক কার্যপ্রণালী। তিনি কী বিবৃতি দিতে চান, সেই সিদ্ধান্ত তাঁরই। তিনি আরও বলেন, যারা দলীয় নীতি ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, যদি দলের নীতি বৈধ ভোটারদের ভোটাধিকার হরণ, ভুয়ো ভোটার তৈরি, পঞ্জাবে জাতি ও ধর্মের ভিত্তিতে সংঘাত সৃষ্টির প্রচেষ্টার মতো বিষয় নিয়ে হয়। এইসব বিষয়ে কথা বলার পরিবর্তে যদি কেউ বিমানবন্দরে খাবারের দাম, ডেলিভারির সময় নিয়ে কথা বলতে শুরু করে, তাহলে কি আপনার সন্দেহ হবে না যে ওই ব্যক্তি অন্য কারও পক্ষ থেকে কথা বলছে? রাঘব চড্ডা আপোস করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande