রেকর্ড পণ্য পরিবহন, যাত্রী পরিষেবায় বড় উন্নতি উত্তর রেলের
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): উত্তর রেল আর্থিক বর্ষ ২০২৫-২৬-এ পণ্য পরিবহন ও যাত্রী পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শুক্রবার বরোদা হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান উত্তর রেলের মহাব্যবস্থাপক রাজেশ কুমার পাণ্ডে। তিনি জানান, চলতি বছরে
রেকর্ড পণ্য পরিবহন, যাত্রী পরিষেবায় বড় উন্নতি উত্তর রেলের


নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): উত্তর রেল আর্থিক বর্ষ ২০২৫-২৬-এ পণ্য পরিবহন ও যাত্রী পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শুক্রবার বরোদা হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান উত্তর রেলের মহাব্যবস্থাপক রাজেশ কুমার পাণ্ডে।

তিনি জানান, চলতি বছরে ৫২.২৬ মিলিয়ন টন পণ্য পরিবহন করে সর্বকালের রেকর্ড গড়েছে উত্তর রেল। পাশাপাশি একদিনে ১১৯টি রেক লোডিংয়ের নজিরও তৈরি হয়েছে। ‘অন্নপূর্ণা’ ও ‘নির্যাত’ করিডরের মাধ্যমে লজিস্টিক ব্যবস্থায় গতি এসেছে, ফলে খাদ্যশস্য ও কনটেনার পরিবহনের সময় কমেছে। কাশ্মীর উপত্যকা থেকে প্রথমবার রেলে প্রায় ১৪ হাজার ৮৬৯ টন আপেল পরিবহনও উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হয়েছে।

যাত্রী পরিষেবার ক্ষেত্রে ৩৫ জোড়া নতুন ট্রেন চালু হয়েছে, যার মধ্যে ৮টি বন্দে ভারত ও ১৪টি অমৃত ভারত এক্সপ্রেস। উৎসব ও বিশেষ পরিস্থিতিতে ৫ হাজারের বেশি স্পেশাল ট্রেন চালিয়ে যাত্রী চাহিদা মেটানো হয়েছে। এছাড়া ২৮-২৯ মার্চ নতুন যমুনা সেতুর সফল কমিশনিং সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা ও আধুনিকীকরণে বড় পদক্ষেপ হিসেবে সব যাত্রী ইয়ার্ড থেকে মেকানিক্যাল সিগন্যালিং তুলে দেওয়া হয়েছে এবং ৫২টি লেভেল ক্রসিং গেট ইন্টারলকিং করা হয়েছে। ৩৮ রুট কিলোমিটারে ‘কবচ’ সিস্টেম এবং ৬৩.৯ কিলোমিটারে অটোমেটিক সিগন্যালিং চালু হয়েছে। ৩২১টি স্টেশনে সিসি ক্যামেরা এবং ১৩৩টিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেম স্থাপন করা হয়েছে।

আয় বৃদ্ধি ক্ষেত্রেও সাফল্য এসেছে। বাণিজ্য বিভাগ ১২,০০৬.৭৩ কোটি টাকার আয় করেছে, যার মধ্যে নন-ফেয়ার রাজস্বে ৩২.৬৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। ডিজিটাল টিকিটিংয়েও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

রেল সুরক্ষা বাহিনী ৫২৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে এবং কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে। পাশাপাশি হাইড্রোজেন ট্রেন পরীক্ষার মাধ্যমে পরিবেশবান্ধব পরিবহনের দিকেও এগিয়েছে উত্তর রেল।

সভা শেষে কর্মীদের ভূমিকার প্রশংসা করে আধুনিক, নিরাপদ ও আত্মনির্ভর রেল ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande