ছেলের নাম ‘ভারত’ রাখলেন সীমা হায়দার, নামকরণ ঘিরে চর্চা
নয়ডা, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার ফের শিরোনামে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ষষ্ঠ সন্তানের জন্ম দেন তিনি। এবার স্বামী শচীন-এর সঙ্গে ছেলের নাম রাখলেন ‘ভারত’। নয়ডার রাবুপুরা এলাকায় তাঁদের বাসভবনে আয়োজিত নামকরণ অনুষ্ঠান ঘিরে তৈরি
ছেলের নাম ‘ভারত’ রাখলেন সীমা হায়দার, নামকরণ ঘিরে চর্চা


নয়ডা, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার ফের শিরোনামে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ষষ্ঠ সন্তানের জন্ম দেন তিনি। এবার স্বামী শচীন-এর সঙ্গে ছেলের নাম রাখলেন ‘ভারত’। নয়ডার রাবুপুরা এলাকায় তাঁদের বাসভবনে আয়োজিত নামকরণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

নামকরণ প্রসঙ্গে সীমা হায়দার বলেন, হিন্দু ধর্মে সন্তানের জন্মের পর নামকরণ একটি গুরুত্বপূর্ণ সংস্কার। তিনি জানান, পণ্ডিতের দেওয়া নামের প্রথম অক্ষর ছিল ‘ভ’, সেখান থেকেই ‘ভারত’ নামটি বেছে নেওয়া হয়। তাঁর কথায়, এর চেয়ে সুন্দর নাম আর হতে পারে না।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মের নানা আচার-অনুষ্ঠান ও উৎসব তাঁকে আকৃষ্ট করেছে। ছোট ছোট উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায় বলেও মন্তব্য করেন তিনি। নিজেকে হিন্দু পরিচয়ে গর্বিত বলে উল্লেখ করেন সীমা।

ভারত নাম রাখার আরেক কারণ হিসেবে তিনি জানান, দেশের প্রতি তাঁর আবেগ প্রবল। তিনি নিয়মিত ভারতের জয় কামনা করেন এবং ভারতের সাফল্যে আনন্দ ও গর্ব অনুভব করেন।

২০২৩ সালে চার সন্তানকে নিয়ে নেপাল হয়ে ভারতে আসেন সীমা হায়দার। পরে অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে শচীনের সঙ্গে তাঁর পরিচয় হয়। দু’জনের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা কাঠমাণ্ডুর একটি মন্দিরে বিয়ে করেছেন বলেও দাবি করেন। বর্তমানে তাঁদের আরও দুই সন্তান হয়েছে।

সীমা স্পষ্ট জানিয়েছেন, তিনি আর পাকিস্তানে ফিরতে চান না। নয়ডার রাবুপুরা এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাঁকে ভালোবাসা ও সম্মান দিয়েছেন বলেও জানান তিনি। তাঁর কথায়, এখানকার মানুষ তাঁকে পরিবারের সদস্যের মতোই গ্রহণ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande