
কলকাতা, ৩ এপ্রিল(হি.স.): বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী কোটা পূরণের সুযোগ পেলেন না। রহস্য স্পিনারকে দিয়ে দুই ওভারের বেশি করালেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃহস্পতিবার দুই ওভার বোলিং করে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি বরুণ ।
ইডেন গার্ডেন্সে পঞ্চম ওভারে প্রথম আক্রমণে আসেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। তখন ১৭ বলে ৩৬ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড আর সাত বলে ৯ রানে ব্যাট করছিলেন অভিশেক শর্মা। আর রান তোলার জন্য এই ওভারকেই বেছে নিলেন অভিশেক। দুই ছক্কা ও তিন চারে তিনি নেন ২৫ রান।
একাদশ ওভারে আবার আক্রমণে আসেন বরুন। সেই ওভারে অবশ্য ভালো করেন তিনি। ওভারে ছয়টি সিঙ্গেল নেন নিতিশ কুমার রেড্ডি ও হেইনরিখ ক্লসেন। এরপর বরুনকে আর বোলিংয়ে আনেননি কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে। এবারের আইপিএলে কলকাতার প্রথম ম্যাচে চার ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বরুন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি