
নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): পঞ্জাব ও হরিয়ানায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। একইসঙ্গে হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, চণ্ডীগড়, মোহালি ও পাঁচকুলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য সতর্কতা জারি করা হয়েছে। শিলাবৃষ্টিও প্রত্যাশিত, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পঞ্জাব ও হরিয়ানা জুড়েও একই সতর্কতা ও পূর্বাভাস জারি করা হয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্যই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
অন্যদিকে, শুক্রবার থেকে হিমাচল প্রদেশে তুষারপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। শিমলা, কুল্লু, কাংড়া, মান্ডি ও চম্বা জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। আগামী ৮ এপ্রিল পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ