সাফারি গাড়ি থেকে ৫৯৪ লিটার মদ উদ্ধার, পলাতক পাচারকারী
সুপৌল, ৩ এপ্রিল (হি.স.): গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল পুলিশ। সুপৌল জেলার বালুয়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বিশানপুর ধিভারাম পঞ্চায়েত এলাকার গোরিয়াড়ি রোড থেকে একটি সাফারি গাড়ি থেকে মোট ৫৯৪ লিটার নে
সাফারি গাড়ি থেকে ৫৯৪ লিটার মদ উদ্ধার, পলাতক পাচারকারী


সুপৌল, ৩ এপ্রিল (হি.স.): গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করল পুলিশ। সুপৌল জেলার বালুয়া থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বিশানপুর ধিভারাম পঞ্চায়েত এলাকার গোরিয়াড়ি রোড থেকে একটি সাফারি গাড়ি থেকে মোট ৫৯৪ লিটার নেপালি ও ইংরেজি মদ উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোরিয়াড়ি রোড দিয়ে বিপুল পরিমাণ মদ পাচারের খবর পেয়ে এলাকায় ঘেরাও করে তল্লাশি শুরু করা হয়। সেই সময় একটি সাদা রঙের সন্দেহজনক সাফারি গাড়ি দেখতে পেয়ে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ির চালক মদভর্তি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়।

তল্লাশিতে গাড়ি থেকে ২২টি বস্তায় মোট ৫৯৪ লিটার মদ উদ্ধার হয়। এর মধ্যে ৩৫৩ লিটার নেপালি ‘দিলওয়ালে সোফি’ মদ এবং ২৪১ লিটার ইংরেজি মদ রয়েছে। ইংরেজি মদের মধ্যে ৩৭৫ মিলিলিটারের ২১৬ বোতল (৮১ লিটার) এবং ৫০০ মিলিলিটারের ৩০ বোতল (১৫ লিটার) বিয়ারও পাওয়া গেছে।

বালুয়া থানার ওসি সুমিত কুমার জানান, উদ্ধার হওয়া মদ ও ব্যবহৃত সাফারি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির নম্বরের ভিত্তিতে পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, এই এলাকায় দীর্ঘদিন ধরেই মদ পাচারের ঘটনা ঘটছে। পুলিশের এই অভিযানে পাচারচক্রে চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande