হিমাচলে ৫ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, হতে পারে তুষারপাতও
শিমলা, ৩০ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে আগামী ৫ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ে হতে পারে তুষারপাতও। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা
হিমাচলে ৫ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, হতে পারে তুষারপাতও


শিমলা, ৩০ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশে আগামী ৫ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ে হতে পারে তুষারপাতও। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে ২ মে থেকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে তুষারপাত ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ৩ মে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, ওই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হিমাচলের সমতলে বৃষ্টি ও পাহাড়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। শিমলা, মান্ডি, সোলান, মানালিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রাও হ্রাস পেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande