বুলন্দশহরে এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী জিতু সাইনি
বুলন্দশহর, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত অপরাধী জিতু সাইনি। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। খুরজার ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত জিতু সাইনি বৃহস্পতিবার পুলিশের গুলিতে মারা পড়েছে। গুলির ল
বুলন্দশহরে এনকাউন্টারে নিহত কুখ্যাত অপরাধী জিতু সাইনি


বুলন্দশহর, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত অপরাধী জিতু সাইনি। তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। খুরজার ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত জিতু সাইনি বৃহস্পতিবার পুলিশের গুলিতে মারা পড়েছে। গুলির লড়াই চলাকালীন গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয় জিতু, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এসএসপি বুলন্দশহর বলেন, বৃহস্পতিবার সকালে খুরজা নগর থানা এলাকায় এনকাউন্টারের ঘটনা ঘটে, ঘটনাস্থলেই একজন অপরাধী (জিতু সাইনি) গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। নিহতের নাম জিতু সাইনি, তার মাথার দাম ছিল ৫০ হাজার টাকা এবং তাকে ক্রমাগত খোঁজা হচ্ছিল। খুরজার ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে পুলিশ ক্রমাগত তল্লাশি চালাচ্ছিল। এই অভিযানে বিভিন্ন থানার দল অংশ নিয়েছিল এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। জিতু সাইনিও এই মামলায় পলাতক ছিল। বৃহস্পতিবার পুলিশের দলকে দেখে সে প্রথমে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হতে দেখে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে সে গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মৃত্যু হয়। এই ঘটনায় দু'জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande