পারদ-পতন কলকাতায়, বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): বুধের পর বৃহস্পতিবারও মুখভার আকাশের। কলকাতা-সহ আশপাশের জেলায় মাঝেমধ্যে রোদের দেখা মিললেও, অস্বস্তি তেমন নেই। পূর্বাভাস মতো ইতিমধ্যেই কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী
পারদ-পতন কলকাতায়, বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে


কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): বুধের পর বৃহস্পতিবারও মুখভার আকাশের। কলকাতা-সহ আশপাশের জেলায় মাঝেমধ্যে রোদের দেখা মিললেও, অস্বস্তি তেমন নেই। পূর্বাভাস মতো ইতিমধ্যেই কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে, একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি কম। বৈশাখে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়ও। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। তবে, জেলার সর্বত্র বৃষ্টি হবে না। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande