
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): দিল্লিতে পুকুরে স্নান করার সময় জলে ডুবে মৃত্যু হয়েছে তিনটি শিশুর। বৃহস্পতিবার সকালে দ্বারকার সেক্টর ২৪ এলাকার একটি গলফ কোর্সের পুকুরে স্নান করার সময় জলে ডুবে ওই তিনটি শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকের বয়স আট থেকে ১০ বছরের মধ্যে। সকাল ৭.০৭ মিনিটে এই ঘটনা সম্পর্কে সেক্টর ২৩ থানায় ফোন করে জানানো হয়।
সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে যায়। এক পুলিশ কর্তা বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গলফ কোর্সের চত্বরের ভেতরের একটি পুকুরে তিন শিশুর মৃতদেহ দেখতে পায়। দমকল বাহিনীর কর্মীদের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, পুকুরের ধারে শিশুদের জামাকাপড় পাওয়া গিয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা স্নান করার জন্য পুকুরে নেমেছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মৃত শিশুদের পরিচয় জানার চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ