বৃষ্টি উপেক্ষা করে বিজেপি প্রার্থীর প্রচার গোঘাটে
হুগলি, ৫ এপ্রিল (হি.স.): বৃষ্টি উপেক্ষা করে প্রচারে নামলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। রবিবার সকাল থেকে বৃষ্টি হলেও, তা বিজেপি প্রার্থীর প্রচারে বাধা হয়নি। এদিন গোঘাটের বালি নতুন বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচার চালান
বৃষ্টিতেও বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের ভোট  প্রচার গোঘাটে


হুগলি, ৫ এপ্রিল (হি.স.): বৃষ্টি উপেক্ষা করে প্রচারে নামলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। রবিবার সকাল থেকে বৃষ্টি হলেও, তা বিজেপি প্রার্থীর প্রচারে বাধা হয়নি। এদিন গোঘাটের বালি নতুন বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে প্রচার চালান প্রশান্ত দিগার।

এদিন প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রশান্ত দিগার বলেন, এখনও পর্যন্ত এক-দু’টি তৃণমূলের কার্যালয় খোলা রয়েছে। তবে আগামী ৪ মে-র পর রাজ্যের কোথাও তৃণমূলের কার্যালয় খোলা থাকবে না। তিনি দাবি করেন, ভোটের ফল প্রকাশের পর রাজ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ৪ তারিখের পর মুখ্যমন্ত্রী আর রাজ্যে থাকবেন না, অন্য দেশে চলে যাবেন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande