
রাঁচি, ৫ এপ্রিল (হি.স.): রাজধানী রাঁচি-সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ২১ মিমি বৃষ্টি হয়েছে রামগড়ে, আর রাঁচিতে রেকর্ড হয়েছে ১৮.৮ মিমি।
এছাড়া বারহিতে , চাকুলিয়ায় , বুধমুতে, বোকারো থার্মালে , মান্দরে , চাইবাসায়, মুরহুতে এবং কোডারমা সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, ৯ এপ্রিল পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে জামশেদপুর-এ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা লাতেহারে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সকালে রাঁচি ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে। ভোরের বৃষ্টিতে আবহাওয়ায় সামান্য স্বস্তি ফিরেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য