কেদারনাথ যাত্রা ঘিরে ‘গ্রিন ও ক্লিন’ উদ্যোগ, গুপ্তকাশীতে জোর স্বচ্ছতা অভিযান
রুদ্রপ্রয়াগ, ৫ এপ্রিল (হি.স.): আসন্ন কেদারনাথ যাত্রা-কে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে জোরদার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। যাত্রাপথে স্বচ্ছতা বজায় রাখতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। রবিবার জেলা শাসক বিশাল মিশ্রর নির্দেশে মুখ্য উন্নয়ন আধিকারিক
কেদারনাথ যাত্রা ঘিরে ‘গ্রিন ও ক্লিন’ উদ্যোগ, গুপ্তকাশীতে জোর স্বচ্ছতা অভিযান


রুদ্রপ্রয়াগ, ৫ এপ্রিল (হি.স.): আসন্ন কেদারনাথ যাত্রা-কে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে জোরদার প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। যাত্রাপথে স্বচ্ছতা বজায় রাখতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

রবিবার জেলা শাসক বিশাল মিশ্রর নির্দেশে মুখ্য উন্নয়ন আধিকারিক রাজেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে গুপ্তকাশী-র মূল বাজার এলাকায় বড়সড় স্বচ্ছতা অভিযান চালানো হয়। এই অভিযানে বাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জমে থাকা কঠিন বর্জ্য সঠিকভাবে অপসারণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের লক্ষ্য গোটা যাত্রাপথকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলা। সেই লক্ষ্যেই বিভিন্ন জায়গায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।

অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদেরও সচেতন করা হয়। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার আবেদন জানানো হয়। পরিদর্শনে জাতীয় সড়ক অধিকাংশই পরিষ্কার পাওয়া গেলেও কিছু নালায় ময়লা জমে থাকতে দেখা যায়, যা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, যাত্রাপথের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে কড়া নজর রাখা হচ্ছে। কেদারনাথ যাত্রাকে শুধু ধর্মীয় আস্থার কেন্দ্র নয়, পরিবেশ সচেতনতার উদাহরণ হিসেবেও তুলে ধরাই লক্ষ্য।

এই অভিযানে স্থানীয় পুরসভা কর্তৃপক্ষ, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন দফতরের কর্মীরা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande