জিরানিয়ায় যোগদান সভায় বিজেপিতে সামিল ৩৫ ভোটার
আগরতলা, ৫ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রবিবার জিরানিয়া এলাকায় যোগদান কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার বিজেপিতে যোগ দেন। এদিন আগরতলা পুর নিগমের মেয়র
বিজেপির যোগদান সভা


আগরতলা, ৫ এপ্রিল (হি.স.): ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রবিবার জিরানিয়া এলাকায় যোগদান কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার বিজেপিতে যোগ দেন।

এদিন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জিরানিয়ার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে কান্তাকোবরা পাড়ায় আয়োজিত সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার দাবি করেন, রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ চললেও টিএিএএডিসি এলাকায় সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তোলেন তিনি। তাঁর মতে, বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হলে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে টিটিএএডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande