চুড়াইবাড়িতে নাকা তল্লাশিতে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার, গ্রেফতার যাত্রী
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে পুলিশি তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়মিত যানবাহন তল্লাশির সময় এই সাফল্য পায় চুড়াইবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে
গাঁজা সহ গ্রেফতার


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে পুলিশি তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়মিত যানবাহন তল্লাশির সময় এই সাফল্য পায় চুড়াইবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় জাতীয় সড়কে চুড়াইবাড়ি থানার সামনে স্থাপিত নাকা পয়েন্টে ওসি দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে যানবাহন তল্লাশি চলছিল। সেই সময় এএস-০১জেসি-১৩৯৯ নম্বরযুক্ত একটি যাত্রীবাহী বাসকে সন্দেহবশত থামানো হয়। বাসটি বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে জানা যায়।

পরবর্তীতে বাসটিতে তল্লাশি চালিয়ে জনৈক যাত্রীর কাছ থেকে ২.১৮২ কেজি ওজনের চারটি শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ নাদিয়া চৌধুরী (৬১) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি আগরতলায় গন্ধীগ্রাম এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।

ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে সোমবার আদালতে পেশ করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande