কংগ্রেস ছাড়লন ডিমা হাসাও জেলা উপ-সভাপতি বাপুজিৎ লাংথাসা, যোগ দিলেন বিজেপিতে
হাফলং (অসম), ৫ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি বাপুজিৎ লাংথাসা কংগ্রেস থেকে পদত্যাগ করে আজ রবিবার বিকালে বিজেপির জেলা নির্বাচনী কার্যালয়ে বিজেপির উপ-সভাপতি পালাল রাংখল এবং বিজেপি নেতা-কর্মীর উপস্থিতিতে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে
বিজেপিতে যোগদান ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি বাপুজিৎ লাংথাসার


হাফলং (অসম), ৫ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি বাপুজিৎ লাংথাসা কংগ্রেস থেকে পদত্যাগ করে আজ রবিবার বিকালে বিজেপির জেলা নির্বাচনী কার্যালয়ে বিজেপির উপ-সভাপতি পালাল রাংখল এবং বিজেপি নেতা-কর্মীর উপস্থিতিতে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

বিজেপিতে যোগদান করে বাপুজিৎ লাংথাসা সাংবাদিকদের বলেন, ডিমা হাসাও জেলা কংগ্রেসে নেতৃত্বের অভাব। কংগ্রেসে থেকে তিনি যেভাবে কাজ করতে চেয়েছিলেন সেভাবে কাজ করতে না পারায় এবং বিরোধী দলে থেকে কোনও কাজ করা সম্ভব নয়। প্রদেশ কংগ্রেসের তাবড় তাবড় নেতা এখন বিজেপি দলে যোগ দিচ্ছেন। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য কাজ করার স্বার্থে তিনি কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাপুজিৎ লাংথাসা অভিযোগ করে বলেন, কংগ্রেস দলে যুবনেতাদের কাজ করার তেমন সুযোগ দেওয়া হয় না। তাই দলের কাজে অসন্তুষ্ট হয়ে তিনি কংগ্রেস দল ছেড়ে আজ (রবিবার) বিজেপিতে যোগদান করেছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande