নৈনিতালে তিন এলাকায় মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, প্রতিবাদে নতি প্রশাসনের
নৈনিতাল, ৫ এপ্রিল (হি.স.): প্রবল স্থানীয় বিরোধিতার জেরে মঙ্গোলি, বাজুন এবং রাতিঘাট এলাকায় প্রস্তাবিত মদের দোকান আর খোলা হবে না। জেলা প্রশাসন এই দোকানগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও কৃতিত্ব দাবি নিয়ে ট
নৈনিতালে তিন এলাকায় মদের দোকান খোলার সিদ্ধান্ত বাতিল, প্রতিবাদে নতি প্রশাসনের


নৈনিতাল, ৫ এপ্রিল (হি.স.): প্রবল স্থানীয় বিরোধিতার জেরে মঙ্গোলি, বাজুন এবং রাতিঘাট এলাকায় প্রস্তাবিত মদের দোকান আর খোলা হবে না। জেলা প্রশাসন এই দোকানগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও কৃতিত্ব দাবি নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। একাংশের দাবি, নৈনিতাল-উধম সিং নগরের সাংসদ অজয় ভট্ট-র দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ইতিবাচক আশ্বাস দেন।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মহিলাদের লাগাতার আন্দোলনের সমর্থনে বিধায়ক সরিতা আর্য ঘটনাস্থলে পৌঁছে সরব হন। তাঁর উদ্যোগের পরই জেলা প্রশাসন দোকানগুলি অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেয় বলে জানা গিয়েছে।

রবিবার সরিতা আর্য জানিয়েছেন, সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় আর মদের দোকান খোলা হবে না।

এই সিদ্ধান্তে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande